করোনায় থাবায় মৃত্যু সদ্যোজাত শিশু - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনায় থাবায় মৃত্যু সদ্যোজাত শিশু

বিবিপি নিউজ: করোনার থাবায় আক্রান্ত শিশুদের কথা উঠে এসেছে বিশ্ব জুড়ে এমনকি ভারতেও ১০ মাসের শিশুর দেহ করোনার সংক্রমন পাওয়া গিয়েছে। কিন্তু এবার সবকিছু ছাড়িয়েছে। মনর ভাইরাসের করাল গ্রাসে পৃথিবীতে এসেই চলে গেলেন না ফেরার দেশে। করোনা থাবায় মৃত্যু হল সদ্যোজাত শিশুর।

ঘটনাটি ঘটেছে, মার্কিন মুলুকে। ইলিনয়স স্টেটের শিকাগো শহরের। ইলিনয়স স্টেটের জনস্বাস্থ্য বিভাগ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, এক বছরেরও কম বয়স ছিল শিশুটির। করোনা‌ পরীক্ষায় ওই শিশুর দেহে রিপোর্ট পজেটিভ আসে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মৃত্যু মিছিলে এ ঘটনা বিরল। এমনটাই জানাচ্ছেন ইলিনয়েসের কর্মকর্তারা।

Pages