বিবিপি নিউজ: করোনার থাবা খোদ স্পাইসজেটের পাইলটের। আজ রবিবার বেসরকারি ওই বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের এক পাইলট আক্রান্ত হয়েছে করোনায়। তার রিপোর্ট পজেটিভ এসেছে।
সংস্থার তরফে আরও জানা গেছে, ওই পাইলট ২১ মার্চ শেষ দেশীয় বিমান চালান, যা চেন্নাই থেকে দিল্লি বিমানবন্দরে নেমেছে। বাড়িতেই তাঁকে সেলফ কোয়ারান্টিন করে রাখা হয়েছে।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই বিমানচালক এর সংস্পর্শে যাঁরা এসেছিলেন সেই সমস্ত বিমানকর্মীদের কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে ১৪ দিনের জন্য।
