লকডাউন আর কতদিন? আজ সিদ্ধান্ত, মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠক থাকবে না মমতা! - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লকডাউন আর কতদিন? আজ সিদ্ধান্ত, মোদী-মুখ্যমন্ত্রীদের বৈঠক থাকবে না মমতা!


বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ে লকডাউন। চলবে তেসরা মে পর্যন্ত। এরপরে কি আবারো লকডাউন বাড়বে? সেই সিদ্ধান্ত হবে আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ‌ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে। এদিনের বৈঠকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সতর্কতা বজায় রেখেও কীভাবে অর্থনীতির চাকা ঘোরানো সম্ভব সেই বিষয়ে বিশদ আলোচনা হবে।

এদিনের বৈঠকে মোট‌ চারটি বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত, লকডাউনের সময়সীমা গোটা দেশজুড়ে না বাড়িয়ে কীভাবে সতর্কতা অবলম্বন করে রাজ্যের করোনামুক্ত এলাকা‌ লকডাউন শিথিল করে স্বাভাবিক জীবন, জীবিকায় ফিরিয়ে আনা যায়।‌
 দ্বিতীয়ত, ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়ত,সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে পরিবহন ব্যবস্থা সচল করা যায়। চতুর্থ, কেন্দ্রীয় সরকার রাজ্ গুলিকে আর্থিক প্যাকেজ দেবে কিনা।
এছাড়াও আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চিন্তার বিষয় লকডাউন উঠে গেলে হু-এর কর্তার সতর্কতাবাণী মতো যদি ভাইরাসের সংক্রমণ বেড়ে যায় তাহলে কি করবে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এদিনের ভিডিয়ো কনফারেন্সে থাকবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে রাজ্যের কথা বলার সুযোগ নেই, তাই এই বৈঠকে মমতা থাকবেন না। মুখ্যমন্ত্রীর বদলে বৈঠকে থাকতে পারেন মুখ্যসচিব রাজীব সিনহা।

Pages