বিবিপি নিউজ: ফের গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। জানা গেছে বিগত সাতদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। অবশেষে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন বলিউডের এই বর্ষীয়ান তারকা।
ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা স্বীকার করেছেন ভাই রণধীর কাপুর। তিনি জানিয়েছেন ও ভালো নেই। হাসপাতালে ভর্তি, সঙ্গে স্ত্রী নিতু আছেন।
২০১৮ সালে ক্যানসার ধরা পড়ে অভিনেতার। এরপরেই চিকিৎসার জন্য নিউ ইয়র্কে পাড়ি দেন। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন ঋষি। কিন্তু এরপরে শরীরের অবস্থা অবনতি হতে থাকে।
ফেব্রুয়ারিতে ফের হাসপাতালে ভর্তি হয়। অভিনেতা মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
