মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কবে,ইঙ্গিত শিক্ষামন্ত্রীর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কবে,ইঙ্গিত শিক্ষামন্ত্রীর


কলকাতা: দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। এই লকডাউনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে‌ চিন্তিত। ইতিমধ্যেই ইউজিসি কলেজ পড়ুয়াদের জন্য আশ্বাস দিয়েছেন। তবে এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের চিন্তার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিন্তার কিছু নেই, এব্যাপারে ভাবনা চিন্তা করছে সরকার।একদিকে ফল প্রকাশের অপেক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। অন্য দিকে বাকি ৩টি পরীক্ষা কবে হবে তা নিয়ে ধন্দে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা। দুই দলকেই বুধবার আশ্বস্ত করেছেন শিক্ষা মন্ত্রী।

এদিন তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের বাকি থাকা ৩টি পরীক্ষা কোনও অবস্থাতেই বাতিল হবে না। তবে সেই পরীক্ষা কবে হবে তা এখনই বলা সম্ভব নয়। ১০ জুন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার পর তা ঘোষণা করবে শিক্ষা দফতর। অন্যদিকে জানান মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড় চলছে। খাতা দেখা প্রায় শেষ। নম্বর সংগ্রহের কাজ চলছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আগে ফল প্রকাশ সম্ভব নয়।

Pages