NEET-এর আওতায় সংখ্যালঘু পরিচালিত প্রতিষ্ঠান, জানালেন সুপ্রিম কোর্ট - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

NEET-এর আওতায় সংখ্যালঘু পরিচালিত প্রতিষ্ঠান, জানালেন সুপ্রিম কোর্ট

বিবিপি নিউজ: National Eligibility Entrance Test-এর আওতায় এবার থেকে সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত মেডিক্যাল কলেজগুলিও থাকবে। এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। মেডিক্যালে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশুনোর জন্য নিট পরীক্ষায় বসতে হয় প্রত্যাশীদের। আগে যেমন রাজ্যে রাজ্যে আলাদা পরীক্ষা হত, এখন সেটারই জায়গা নিয়েছে নিট। সুপ্রিম কোর্ট এদিন বলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্টের দশম ধারা আদৌ সংবিধানের তিরিশ নম্বর ধারার পরিপন্থী নয়।

সংবিধানের ৩০ ধারা সংখ্যালঘু সম্প্রদায়কে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অধিকার নিশ্চিত করে। এরপরেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী National Eligibility Entrance Test-এ সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত মেডিক্যাল কলেজগুলিও থাকবে।
২০১৩ সালে প্রথমবার অভিন্ন মেডিক্যাল পরীক্ষা চালু হয়। কিন্তু সেটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পরে আবার ২০১৬ সালে নিট পরীক্ষা চালু করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এবছর প্রায় ১৫.৯ লক্ষ প্রত্যাশী এই পরীক্ষা দেওয়ার জন্য নাম লিখিয়েছে। Christian Medical College, Vellore  এই বিষয়ে আদালতে দ্বারাস্ত হয়।

Pages