লকডাউনে‌ নারী নির্যাতন কয়েকগুণ; দেশগুলোর কাছে আবেদন জাতিসংঘের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

লকডাউনে‌ নারী নির্যাতন কয়েকগুণ; দেশগুলোর কাছে আবেদন জাতিসংঘের

বিবিপি নিউজ: মরন ভাইরাস করোনার কারণে সারা বিশ্বে সামাজিক ও অর্থনৈতিক সংকট বাড়ার আশঙ্কার মধ্যেই গৃহনির্যাতন অব্যহত। বিশেষ করে নারীদের প্রতি সহিংষ্ণুতা মারাত্মাক মাত্রায় বেড়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ সম্প্রতি জাতিসংঘের  এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘‘অনেক নারী ও মেয়েদের ক্ষেত্রে যেখানে নিজ বাড়িতে তাদের সবচেয়ে নিরাপদে থাকার কথা ছিল, সেখানেই তারা সবচেয়ে বড় অসহায় রয়েছেন৷ দেশের নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘‘এই সময়ে কয়েকটি দেশে নারীদের সহায়তা কেন্দ্রে ফোন করে সাহায্যের আবেদন করার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে৷''

করোনা সংকট মোকাবেলায় সব দেশেই স্বাস্থ্যসেবাদানকারী এবং পুলিশ সদস্যদের দিনরাত এক করে কাজ করতে হচ্ছে, দেখা দিয়েছে কর্মী সংকট৷ লকডাউনের কারণে স্থানীয়ৎভাবে সহায়তা দেওয়া সংস্থাগুলোও কাজ করতে পারছে না৷ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর অনেকেই তহবিল সংকটে পড়েছে৷ গৃহনির্যাতনের শিকারদের আশ্রয়কেন্দ্রগুলোও একে একে বন্ধ হয়ে যাচ্ছে৷ তবে যেগুলো খোলা রয়েছে সেখানে উপচে পড়ছে অভিযোগ৷

 গুতেরেস আরও বলেন, ‘‘আমি সব সরকারের কাছে অনুরাধ করছি, আপনারা কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা করছেন সেখানে নারীদের গৃহে নির্যাতনের শিকার হওয়া প্রতিরোধ ও প্রতিকারের বিষয়টিকেও গুরুত্ব দিন৷''
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনা ভাইরাস সংকট শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে গৃহনিপীড়ন প্রতিরোধে কাজ করা অনলাইন সার্ভিসগুলোতে ফোন অনেক বেড়ে গেছে৷ করোনা ভাইরাস বিস্তার রোধে ভারতে করফিউ ‍জারির প্রথম সপ্তাহে দেশজুড়ে লিঙ্গভিত্তিক নৃশংসতার ঘটনা বেড়ে দ্বিগুণ হয়েছে৷ 

Pages