বিবিপি নিউজ: ভরদুপুরে বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। অভিযোগের তীর স্থানীয় তৃনমূল কাউন্সিলরের অনুরাগীদের বিরুদ্ধে। এর জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকার বাসিন্দা বিজেপির মহিলা মোর্চা নেত্রী নিতু নন্দী। তাঁর অভিযোগ, সোমবার দুপুরে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। তখন বাড়িতেই দলীয় কর্মীদের সঙ্গে দলের কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন বিজেপির মহিলা মোর্চার ওই নেত্রী। তখনই সশব্দে বোমা ফাটে বাড়ির ছাদে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ। নিতুদেবীর দাবি, দিন কয়েক আগে তাঁকে হুমকি দিয়ে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। তাঁকে রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকতে বলেছিলেন। সেই হুমকিতে কান না দিয়ে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন তিনি। তার পরই এদিনের ঘটনা।বোমা ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। তাঁর দাবি, বিজেপি নেত্রীর বাড়ির ছাদে বোমা মজুত ছিল। প্রচণ্ড রোদে সেই বোমা নিজে থেকেই ফেটে গিয়েছে এর পিছনে তৃণমূলের হাত নেই।