লকডাউনের মাঝে রতন কাহারকে অর্থসাহায্য বাদশার, বাড়িতে আমন্ত্রণ জানালেন! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

লকডাউনের মাঝে রতন কাহারকে অর্থসাহায্য বাদশার, বাড়িতে আমন্ত্রণ জানালেন!

বিবিপি নিউজ: অবশেষে লকডাউনের মাঝেই  সঙ্গীত শিল্পী রতন কাহার কে টাকা পাঠালেন বাদশা। আজ সোমবার প্রবীণ শিল্পর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন।
রতন কাহারের ‘গেন্দা ফুল’ গানটি ‘চুরি’র অভিযোগে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হতে হয়  বাদশাকে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে গেন্দ ফুল গান নিয়ে। এরপরেই বাদশা ফেসবুক লাইভে এসে  রতন কাহারের সব সাহায্যের আশ্বাস দেন। এবং তাঁর সঙ্গে দেখা করার কথা জানান। বলেছিলেন, লকডাউন কেটে গেলেই যত দ্রুত সম্ভব রতন কাহারের সঙ্গে দেখাও করবেন তিনি। কিন্তু লকডাউন কাটার আগেই কথা রাখলেন বাদশা। রতন কাহারের অ্যাকাউন্টে পাঁচলাখ টাকা দিলেন। টাকা পেয়ে খুশি প্রবীণ সঙ্গীতশিল্পীও। ফোনে তিনি  ধন্যবাদও জানিয়েছেন র‍্যাপারকে। শুধু তাই নয়, লকডাউন কেটে গেলে বাদশাকে সিউড়ির বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন রতন কাহার।

Pages