OLX – এ স্ট্যাচু অব ইউনিটি বিক্রির বিজ্ঞাপন এক ব্যক্তির! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

OLX – এ স্ট্যাচু অব ইউনিটি বিক্রির বিজ্ঞাপন এক ব্যক্তির!

বিবিপি নিউজ: করোনা ভাইরাসের থাবায় মহামারিরতে পরিনত হয়েছে গোটা বিশ্ব। দেশে ২১ দিনের লকডাউন চলছে। ঘরবন্দী দেশবাসী। বর্তমানে ঘরবন্দী অবস্থায় একমাত্র সময় কাটানোর হাতিয়ার সোশ্যাল মিডিয়ায়। বেশীরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে পড়েছেন, করোনা ভাইরাস নিয়ে মুহুর্তের আপডেট পেতে। এছাড়া অনেকেই মেতেছে মিমস ও বিভিন্ন ভাইরাল পোষ্টে। কিন্তু এই সবকিছু ছাড়িয়ে গিয়েছে এক ব্যক্তি, তার কর্মকাণ্ড শুনলে আপনিও চমকে উঠবেন।

 গুজরাতের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি OLX – এ বিজ্ঞাপন দিয়েছেন স্ট্যাচু অব ইউনিটি বিক্রির। দর হিসেবে ত্রিশ হাজার কোটি টাকার লিখেছেন।
 তিনি বিক্রির কারণ হিসাবে ‘হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সরঞ্জামের জন্য জরুরি অর্থের প্রয়োজন’ উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, অর্থটি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন ছিল। মুহুর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Pages