কোন কোন খাতে ব্যবহার হবে ২০ লক্ষ কোটির প্যাকেজ, জানালেন নির্মলা - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২০

কোন কোন খাতে ব্যবহার হবে ২০ লক্ষ কোটির প্যাকেজ, জানালেন নির্মলা


বিবিপি নিউজ: কুড়ি লক্ষ কোটির প্যাকেজ কোন কোন খাতে ব্যবহার করা হবে তা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বলেন যে  আর্থিক বৃদ্ধির জন্য ও দেশকে আত্মনির্ভর করার জন্যেই এই প্যাকেজ দেওয়া হচ্ছে।

মোট পাঁচটি স্তম্ভের ওপর আত্মনির্ভর ভারত গড়তে হবে বলে মোদীর পথেই জানান নির্মলা। ধাপে ধাপে আর্থিক প্যাকেজের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আত্মনির্ভর হওয়ার জন্য অর্থনীতি, পরিকাঠামো, প্রযুক্তির সাহায্যে চালানো প্রক্রিয়া, ডেমোগ্রাফি ও চাহিদার উপর জোর দিতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানান ২০১৪-১৯ সালের মধ্যে জনধন-আধার-মোবাইল (জ্যাম) সংস্কার এখন কাজে আসছে । একই সঙ্গে বিভিন্ন সেক্টরে গত ছয় বছরে কী কী সংস্কার করেছে মোদী সরকার, তাও জানান নির্মলা সীতারামন।

অর্থমন্ত্রী এদিন  জানান তিনি আগামী কয়েকদিন প্রতিদিন সাংবাদিক সম্মেলন করবেন, যেখানে তিনি বিস্তারিত ভাবে জানাবেন কোন খাতে টাকা দেওয়া হবে। এদিন ১৫টি ভিন্ন প্রকল্পের কথা জানান তিনি। এর মধ্যে ছয়টি ক্ষুদ্র, ছোটো ও মধ্য সংস্থার জন্য, দুটি ইপিএফের জন্য, দুটি এনবিএফসি ও এমএফআই-এর জন্য ও একটি করে ডিসকম, কন্ট্রাক্টর ও রিয়োল এস্টেটের জন্য ও তিনটি কর প্রক্রিয়া সংক্রান্ত ঘোষণা।
 ছোটো ব্যবসায়ীদের জন্য তিন লক্ষ কোটি টাকার লোন দেবে সরকার। ১০০ শতাংশ ক্রেডিট গ্যারান্টি দেবে সরকার। এর দ্বারা ৪৫ লক্ষ ব্যবসাকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।  চার বছরের জন্য লোন নেওয়া যাবে। এর মধ্যে আসলের ওপর একবছর সুদ দিতে হবে না। সুদের হারের ঊর্ধ্বসীমা থাকবে। ব্যাঙ্ক ও এনবিএফসি গুলি সম্পূর্ণ ঋণ গ্যারান্টি দেওয়া হবে। ৩১ অক্টোবরের মধ্যে লোন নিতে হবে। ১০০ কোটি টাকার কম টার্নওভারের এমএসএমই-দের এই সুযোগ দেওয়া হবে।

Pages