ভল্লালদেব তথা রানা ইনস্টা পোস্টে মিহিকার সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে লেখেন- ‘এবং সে হ্যাঁ বলেছে’। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার মিহিকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেতা।
রাণার পোস্ট প্রকাশ্যে আসা মাত্র শুভেচ্ছার বন্যা। এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন তামান্না ভাটিয়া, সোনম কাপুর, শ্রুতি হাসান, অনিল কাপুর, চিরঞ্জীবীর সহ সিনেদুনিয়ার একাধিক তারকা।
