লকডাউন চলাকালীন তেলেঙ্গানায় জন্মাবে ৬৭ হাজারের বেশি শিশু! - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২০

লকডাউন চলাকালীন তেলেঙ্গানায় জন্মাবে ৬৭ হাজারের বেশি শিশু!


 

বিবিপি নিউজ: লকডাউনের মধ্যে শুধু তেলেঙ্গানায় জন্মাবে ৬৭ হাজারের বেশি শিশু। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর জনস্বার্থ মামলা দায়ের (পিআইএল) করে উচ্চ আদালতে, তার কাউন্টারেই এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা সহজেই গর্ভবতী মহিলাদের জন্য সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেছে। গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছে দেওয়া এবং তাদের নবজাতকের সাথে নিরাপদে বাড়ি ফিরতে মোট ৩০০ টি অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে লকডাউনের মধ্যে শুধু তেলেঙ্গানায় জন্মাবে ৬৭,৫২৭ জন শিশু।

Pages