বিবিপি নিউজ: সম্পত্তি নিয়ে ঝামেলা জেরে বেঘোরে প্রাণ হারালেন ১৪ বছরের কিশোরী। এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তামিলনাড়ুর ভিলুপুরম জেলার ঘটনা। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই কিশোরীর।
পুলিশ সূত্রে জানা গেছে AIADMK এর এক একর জমি নিয়ে মৃত কিশোরী বাবা কে জয়াবাল (৪২) ও তার কাকা কে কুমার (৩৮) সাথে স্থানীয় বিলুপুরমের সিরুমাদুরাই গ্রামে জমির মালিক মুরগানের সাথে বিবাদ শুরু হয়। এরপরে বিবাদ শেষে বাড়ি ফিরে যায়।
রবিবার মুরুগানের আর এক শাগরেদ সিগারেট কেনার জন্য জয়বলের মুদি দোকানে গিয়েছিলেন। এদিকে, জমির বিরোধের জয়বলের ছেলে জয়রাজ (17) এবং মুরুগানের শাগরেদ মধ্যে ঝগড়া হয়, এতে জয়রাজ আহত হন। এরপর জয়বল মুরুগানের বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাগের বসে মুরুগান ও তার ঘনিষ্ঠ সহযোগী কালিয়াপেয়ামাল ক্ষুব্ধ হয়ে জয়াবালের মেয়েকে ধরে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের জেরে চিৎকার করতেই অভিযুক্তরা পালিয়ে যায়। অগ্নিদগ্ধদ অবস্থায় জয়াবালের মেয়ে জয়শ্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আগুনের জেরে শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। সোমবার সন্ধ্যায় মৃত হয় ওই কিশোরীর। হাসপাতালে কিশোরীর বয়ানের ভিত্তিতে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
