করোনা কাটিয়ে মাস্ক পড়ে মহড়ায় ফিরেছেন সাংহাইয়ের ব্যালে শিল্পীরা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১২ মে, ২০২০

করোনা কাটিয়ে মাস্ক পড়ে মহড়ায় ফিরেছেন সাংহাইয়ের ব্যালে শিল্পীরা



বিবিপি নিউজ: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত জনজীবন। কোভিড-১৯ এর প্রকোপে বন্ধ রয়েছে সকল বিনোদনের মাধ্যমগুলোও। সংকটময় সময় পার করছেন বিশ্বের নানা দেশের শিল্পীরা। 
কিন্তু করোনার কারণে যখন বেশিরভাগ কার্যক্রমই বন্ধ রয়েছে, এমন অবস্থায় নিজেদের শৈল্পিক আন্দোলন চালিয়ে নিতে মহড়ায় ফিরেছেন সাংহাইয়ের ব্যালে শিল্পীরা। 

স্বাস্থ্যসুরক্ষায় মাস্ক পরা সহ অন্যান্য সুরক্ষা বিধি মেনেই শিল্পীরা চালিয়েছেন মহড়া। যা নতুন জীবনের স্বাভাবিকতায় সবার জন্য উৎসাহব্যঞ্জক।
চলমান এই কঠিন সময়ের মাঝেও নিজেদের শৈল্পিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সাংহাইয়ের ব্যালে শিল্পীরা। তাই তাদের সহ বিশ্বের সকল শিল্পীদের শিল্পীসত্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে।
এ শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে একটি ট্রিবিউট প্রামাণ্যচিত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি। যা এরই মধ্যে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।

Pages