![]() |
| সুনন্দা দিকপতি যশ |
'আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাস্লিষ্ট সানুম'
অর্থ্যাৎ আষাঢ় মাস মানেই কালিদাসের মেঘদূতম আর কবি মনে ছাপ ফেলেছিল ছোট থেকেই বহুযুগের ওপার হতে।তাই বর্ষা ছিল কবির খুব প্রিয়।
বাংলার নবনীত কোমল প্রকৃতির সঙ্গে সর্ব তাপহারা চিরসবুজ সজল বর্ষার যেমন মধুর সম্পর্ক, কবির সত্ত্বার সঙ্গেও আত্মিক সম্পর্ক ছোট্ট রবির বর্ষার প্রতি ভালোবাসা লেখনীকে সমৃদ্ধ করে আর মুক্ত ঝরে লেখায় জল পড়ে পাতা নড়ে'। বর্ষা ঋতু যেমন মানব মনের গহিন গহনে উথলিত করে আনমনা করে তোলে তেমনি অনির্বচনীয় বেদনার আস্তরণ ছড়িয়ে দেয়।আবার বিদ্যুল্ল্লেখর আঁকাবাঁকা তড়িৎ গতির আনন্দ ছবিও এঁকে দেয় শুরু হয় বর্ষা মঙ্গল।প্রথম শুরু হওয়ার কথা ছিল শান্তিনিকেতনে কিন্ত বিঘ্ন ঘটায় তা অনুষ্ঠিত হয় কলকাতার ছায়া রঙ্গ মঞ্চে। 'ফিরে চল মাটির টানে' গান দিয়ে সূচনা হয়।হলকর্ষণ হওয়ার পর বৃক্ষরোপণ হয়।এরকম ভাবেই বর্ষা ঋতুর শ্যামল চিরসবুজের আহবান শুরু হয় 'এসো শ্যামল সুন্দর' মাধ্যমে।
আজ কবিগুরুর ১৫৯ তম জন্মদিন উপলক্ষে আমরা ফটহলিক_ফটোজেনিক গ্রুপের মাধ্যমে লাইভ প্রোগ্রামের মধ্যে দিয়ে তাঁর রচিত গান,নাচ,আবৃত্তি, পাঠের মাধ্যমে জানালাম বিনম্র শ্রদ্ধা।সুনন্দা যশ ফাউন্ডার তথা এডমিনের সাথে ছিল আরো পাঁচ জন এডমিন সংহিতা হীরা,ঈশিতা বিশ্বাস চৌধুরী, স্বর্ণশ্রী দাস,সুচরিতা ঘোষ,রাখী লাহিড়ী আর অবশ্যই সব সদস্যরা।
