বিবিপি নিউজ: করোনা অতিমারি রুখতে দেশ জুড়ে চলেছে লকডাউন। আর এই ঘরবন্দী অবস্থায় মানুষের জনজীবন সত্যিই জন্ডিস হয়ে গিয়েছে। বন্ধ রোজগার, নেই কাজ টেনেটুনে চলছে মধ্যবিত্তের সংসার। এই কঠিন পরিস্থিতিতে মানুষের মুখ হালকা হাসি ফোটাতে আসছে অঙ্কুশ আর পরমব্রতের 'কেস জন্ডিস'।
ঘরবন্দী অবস্থায় এক্কেবারে চনমনে কনটেন্ট নিয়ে হাজির হইচই এর পর্দায়। মারন ভাইরাসের থিমের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই সিরিজ। "কেস জন্ডিসের" মধ্য দিয়ে ওয়েব দুনিয়ায় পথচলা শুরু করলেন অঙ্কুশ হাজরা। সম্প্রতি বুধবার সামনে এসেছে ওয়েব সিরিজের ফার্স্ট লুকের পোস্টার, পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সামনে এল ট্রেলার।
পরম-অঙ্কুশ ছাড়াও এই ওয়েব সিরিজ কেস জন্ডিসে দেখা মিলবে অনিবার্ণ চক্রবর্তী, যিনি পরিচিত একেন বাবু নামেই। ১৫ মে থেকে হইচইতে স্ট্রিমিং শুরু হবে হাস্যরসে ভরপুর এই ওয়েব সিরিজের। লকডাউনের সব নিময় মেনে যে যার বাড়ি বসেই এই ওয়েব সিরিজের শ্যুটিং সেরেছেন অঙ্কুশ,পরমব্রতরা। জানা গিয়েছে মোট ১০টি এপিসোড রয়েছে কেস জন্ডিসের। সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার একদম অভিনব পদ্ধতিতে লঞ্চ হল কেস জন্ডিসের ট্রেলার। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হঢ় টিম কেস-জন্ডিস।
