শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল করোনায় মৃত্যুপুরী আমেরিকা! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২০

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল করোনায় মৃত্যুপুরী আমেরিকা!


বিবিপি নিউজ: করোনার মৃত্যুমিছিল অব্যাহত। এঁকের পর এক হাসপাতালের মর্গে ভর্তি হয়েছে মৃতদেহ। ভেঙে পড়েছে চিকিৎসকেরা। এরই মধ্যে প্রকৃতির রোষে কেঁপে উঠল আমেরিকা। রিখটার স্কেলে ৬.৫ মাত্রায় কাকভোরে কেঁপে ওঠে মার্কিন মুলুক।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়। নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এর কেন্দ্র। ভূ-পৃষ্ঠের ৭.৬ কিলোমিটার গভীরে এর উৎস। আমেরিকার বেকার্সফিল্ড, ফ্রেসনো এবং সাকরামেন্টোতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Pages