বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা নিয়ে দিন দিন চিনের প্রতি ক্ষোভ বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার সব "সম্পর্ক" ছেদ করার হুঁশিয়ার দিলেন। পাশাপাশি চিনা পড়ুয়াদের ভিসা না দেওয়ার ইঙ্গিতও দিলেন ট্রাম্প।
বুধবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান,করোনা রুখতে চিনের ব্যর্থতায় তিনি অত্যন্ত হতাশ। মহামারীর জেরে গত জানুয়ারিতে চিনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির উপরও শঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। অথচ একটা সময় সেই বাণিজ্য চুক্তিকে তাঁর প্রশাসনের বড়সড় সাফল্য হিসেবে দেখা হচ্ছিল বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চিনের এটা কখনওই হতে দেওয়া উচিত ছিল না। আমি একটা বাণিজ্য চুক্তি করলাম। আর এখন আমি বলছি, আমার সেটা মনে হয় না।
তিনি বলেন চুক্তি স্বাক্ষরের কলমের কালি শুকনো হতে না হতেই করোনা মহামারী নেমে এল। এটা আমার কাছে একইরকম মনে হয় না।’ চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে বরাবর দাবি করেছেন ট্রাম্প। কিন্তু এবার সেই সম্পর্কেও ছেদ পড়তে চলেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কিন্তু আমি শুধু - এখন ওঁর (চিনা প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলতে চাই না।’ শুধু ট্রাম্প নয়, চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন রিপাবলিকান সেনেটররাও।
