কলকাতায় মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস, গরীবদের আশা জোগাচ্ছে ফুয়াদ হালিমের হাসপাতাল - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুন, ২০২০

কলকাতায় মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস, গরীবদের আশা জোগাচ্ছে ফুয়াদ হালিমের হাসপাতাল




বিবিপি নিউজ: প্রথমার্ধে ৩৫০ টাকা চার্জ নিয়ে কিডনির রোগে ভোগা পেশেন্টদের ডায়ালিসিস পরিষেবা দিতেন। এরপরেই করোনা পরিস্থিতির মধ্যে বদলে গিয়েছে চিকিৎসা ব্যবস্থা। লকডাউনের মাঝে সাধারণ মানুষের জনজীবন বিপন্ন। এমন পরিস্থিতিতে ডায়ালিসিস রোগীদের পরিষেবা দিচ্ছে একেবারে নূন্যতম খরচে। মাত্র ৫০ টাকায়। মধ্য কলকাতার ধর্মতলা অঞ্চলে অবস্থিত কলকাতা স্বাস্থ্য সংকল্প এই সুযোগ দিচ্ছে সাধারণ মানুষকে। লকডাউনের বাজারে হাসপাতালে আসতেই রোগীদের অনেক খরচা হচ্ছে। তাই ডায়ালিসিসের দাম কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। 

বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিম এই হাসপাতাল চালান। তিনিই বললেন এত সস্তায় পরিষেবা দিতে পারার ফর্মুলাটি। কম খরচা যাতে হয়, তারজন্য যাবতীয় বাহুল্য যেগুলি অন্য নার্সিং হোমে থাকে, সেগুলি এখানে নেই। কোনও এসি নেই, লিফট নেই। এমনকী রিসেপশন ও ওয়েটিং এরিয়াও নেই রোগীর পরিবারের বসার জন্য। তিনজন চিকিত্সক আছেন, তার মধ্যে স্টাইপেন্ড নেন একজনই। ফুুয়াদবাবু ও আরেকজন বিনাপয়সায় চিকিৎসা করেন। এই ভাবেই ৩৫০ টাকায় ডায়ালিসিস করান তিনি। 


মহম্মদ ইশাক রোডে এই পাঁচ শয্যার হাসপাতাল। আছে নটি ডায়েলিসিস মেশিন। ফুয়াদ হালিম বলেন যে লকডাউনের দুই মাসে যারা হাসপাতালে আসেন, সেই রোগীদের আর্থ সামাজিক বিন্যাসেও কিছুটা পরিবর্তন তিনি দেখেছেন। আগে শুধুই গরীব মানুষ আসতেন, কিন্তু ধীরে ধীরে নিম্ন মধ্যবিত্তরাও আসছেন হাসপাতালে। মার্চ ২৬ থেকে মে ২৮-এর মধ্যে ১৫৭১টি ডায়ালিসিস হয়েছে এই হাসপাতালে। এর জন্য মাত্র ৫০ টাকা করে নেওয়া হয়েছে। সিপিআইএমের অন্যতম তরুণ মুখ ফুয়াদ হালিম। কিন্তু এখনও নির্বাচনী রাজনীতিতে তেমন দাঁত ফোটাতে পারেননি তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার থেকে লড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে ছিলেন তিনি। 

Pages