লকডাউনে জমাতে করার অভিযোগে মামলা দায়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে! - BBP NEWS

Breaking

সোমবার, ১ জুন, ২০২০

লকডাউনে জমাতে করার অভিযোগে মামলা দায়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে!




বিবিপি নিউজ: দেশ জুড়ে চতুর্থ দফা লকডাউন শেষ হয়েছে গতকাল অর্থাৎ ৩১ মে। এরপরেই আজ থেকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজ নিজ রাজ্যে লকডাউন জারি রেখেছে। এমন পরিস্থিতিতে বাড়ির সামনে জমায়েত করার অভিযোগে মামলা দায়ের করলেন পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে।জানা গেছে, রুদ্রপুর জেলার কোটোয়ালির বিধায়ক রাজকুমার ঠুকরাল তার বাড়ির সামনে বিনামূল্যে জনতার জন্য রেশনের ব্যবস্থা করেন। এর জেরে তাঁর বাড়ির সামনে জমায়েত করে স্থানীয় বাসিন্দারা। পুলিশের অভিযোগ লকডাউনে কোনো অনুমতি ছাড়াই ওই বিধায়ক রেশনের ব্যবস্থা করেছেন। ফলে সামাজিক দূরত্ব ভঙ্গ করে ত্রানের জন্য মানুষেরা জমায়েত করেছেন। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ওই বিধায়ক।

Pages