বোমা বাঁধতে গিয়ে বিষ্ফোরণে হত ২, জখম ৫ - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুলাই, ২০২০

বোমা বাঁধতে গিয়ে বিষ্ফোরণে হত ২, জখম ৫


বিবিপি নিউজ: বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিষ্ফোরণে মৃত দুই ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, মুর্শিদাবাদের সুতির আহিরণ পাদুয়া এলাকায়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে আহিরণ পাদুয়া গ্রামে ওই কারখানায় বোমা বাঁধার কাজ চলছিল। তখন কারখানায় বেশ কয়েকজন কর্মচারীও কাজ করছিল। আচমকাই বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে। বিষ্ফোরণের তীব্রতায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু হয়। এই ঘটনায় মৃত অবস্থায় দুই ব্যাক্তিকে উদ্ধার করে। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় আর ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আহতদের মধ্যে  দুজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুত্বর জখম অবস্থায় তাদের মধ্যে একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

Pages