জুম, গুগল মিটকে টক্কর দিতে ভিডিও কলিং অ্যাপ জিও মিট! - BBP NEWS

Breaking

শনিবার, ৪ জুলাই, ২০২০

জুম, গুগল মিটকে টক্কর দিতে ভিডিও কলিং অ্যাপ জিও মিট!


বিবিপি নিউজ: মারন ভাইরাসের কারণে গোটা বিশ্বের চিত্র বদলে গিয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই থমকে গিয়েছে জনজীবন। সাধারণ জনজীবন ছেড়ে ভার্চুয়ালেই ভরসা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জুম-ওয়েবএক্স-স্কাইপ-ভাইবারের মতো অনলাইন ভিডিয়ো প্ল্যাটফর্মের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। কারণ বাইরে বেরোতে না পারায় নিউ-নর্ম্যাল জীবনযাত্রায় ওয়ার্ক-ফ্রম-হোম থেকে পরিবারের ছোটদের পড়াশোনা, সবই  হচ্ছে অনলাইনে।

এ বার সেই প্ল্যাটফর্মে নাম তুললেন মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। এবার  এসে গেল 'জিওমিট', যেখানে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন ভাবে ১০০ জন পর্যন্ত অনলাইন ভিডিয়ো চ্যাটে যুক্ত হতে পারবেন। গুগল প্লে-স্টোরে থাকা বৈশিষ্ট্য অনুযায়ী, 'জিওমিট' হল 'মেড ইন ইন্ডিয়া' এইচডি ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ, যেখানে ১:১ থেকে ১০০ জনের মধ্যে ভিডিয়ো কনফারেন্সিং চালানো যাবে।

Pages