আমফানের ক্ষতিপূরণের টাকা চাওয়ায়, প্রতিবেশীকে মারধর তৃনমূল ঘনিষ্ঠের! - BBP NEWS

Breaking

রবিবার, ৫ জুলাই, ২০২০

আমফানের ক্ষতিপূরণের টাকা চাওয়ায়, প্রতিবেশীকে মারধর তৃনমূল ঘনিষ্ঠের!


বিবিপি নিউজ: আমপানের ক্ষতিপূরণের টাকা চাওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শাসন থানার দাদপুর এলাকা। পুলিশ জানিয়েছে আহত ওই ব্যক্তির নাম শেখ লাল্টু।

 আহত  ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ শনিবার সকালে এলাকায় জব কার্ডের কাজ করতে গিয়ে আমফানের ঝড়ে বাড়ি ক্ষতি হয়ে যাওয়ায় স্থানীয় নেতারা কাছে ক্ষতিপূরণের টাকা চায় লাল্টু। সে সময় স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠরা তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় লাল্টুকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই  ঘটনায় পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

Pages