ব্ল্যাক ফ্রাইডে! কোঝিকোড়ের বিমান দূর্ঘটনায় মৃত বেড়ে ১৯ - BBP NEWS

Breaking

শনিবার, ৮ আগস্ট, ২০২০

ব্ল্যাক ফ্রাইডে! কোঝিকোড়ের বিমান দূর্ঘটনায় মৃত বেড়ে ১৯

বিবিপি নিউজ: শুক্রবার রাতে কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯। জানা গেছে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীবাহী বিমান। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১০ জন শিশু সহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এ ছাড়া ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্র। বিমানঠি দুবাই থেকে ফিরছিল। 

জানা গেছে, প্রচন্ড আবহাওয়া খারাপ হওয়ার কারনেই এই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। ভারী বৃষ্টিপাতের জেরে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি। পাশের জমিতে পড়ে দু' টুকরো হয়ে যায়। ঘটনাস্থলে একজন পাইলট সহ ১৪ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বন্দে ভারত মিশনের আওতায় বিমানটি দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল ।

Pages