বিবিপি নিউজ: অপেক্ষা আর মাত্র দু'দিনের। এরপরেই বিশ্বের প্রথম করোনা ভাইরাসের টিকা নিয়ে আসতে চলেছে রাশিয়া। আগেই জানিয়েছিলেন সে দেশের স্বাস্থ্য মন্ত্রী। ১২ আগষ্ট বিশ্বের প্রথম করোনা ভাইরাসের টিকা আসছে।
গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে এই প্রতিষেধক তৈরির চেষ্টা করছে।
রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিনদেব বলেন, ‘গামালেয়া সেন্টার করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে, তা ১২ অগস্ট নথিভুক্ত করা হবে। এই মুহূর্তে তৃতীয় পর্যায়ের মানবদেহে ট্রায়াল চলছে। ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যে প্রতিষেধক অবশ্যই সুরক্ষিত হবে। স্বাস্থ্যকর্মী এবং প্রবীণ নাগরিকদের সর্বপ্রথম টিকা দেওয়া হবে।’ নথিভুক্ত করার পর সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রায় ১,৬০০ জনের দেহে সেই টিকা প্রয়োগ করা হবে বলে খবর।
