করোনা-ওষুধের নামে হয়রানি, পতঞ্জলিকে বিপুল টাকা জরিমানা আদালতের - BBP NEWS

Breaking

শনিবার, ৮ আগস্ট, ২০২০

করোনা-ওষুধের নামে হয়রানি, পতঞ্জলিকে বিপুল টাকা জরিমানা আদালতের

 

বিবিপি নিউজ: ফের বিপাকে রামদেবের সংস্থা পতঞ্জলি। গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা করোনার প্রতিষেধক টিকা আবিষ্কার করতে দিন রাত অবিরাম কাজ করে চলেছেন। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে করোনা টিকার আশানুরূপ ফল মিললেও এখনও একশ শতাংশ নিশ্চয়তা নিয়ে কোনও ওষুধ বা প্রতিষেধক বাজারে আসেনি। আর ঠিক এই সুযোগেই যোগগুরু রামদেবের সংস্থা 'পতঞ্জলি' হঠাতই ঘোষণা করেছিল, তারা এনেছে করোনার আয়ুর্বেদিক ওষুধ 'করোনিল'। যা খেলে করোনা যেমন হবে না, তেমনি করোনা আক্রান্ত একজন মানুষও ৭ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।

রামদেবের করোনিল ওষুধের তথ্যপ্রমাণ দেওয়া তো দূর, এমনকী সেই ওষুধের জন্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও অনুমতিও নেয়নি পতঞ্জলি। এরপরেই আয়ুষ মন্ত্রালয় পতঞ্জলির করোনিলের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি FIR দায়ের হয় রামদেবের বিরুদ্ধেও। বাধ্য হয়ে পতঞ্জলি জানায়, করোনা রুখতে কোনও ওষুধ তাঁরা আবিষ্কার করেনি। এরপরেই এবার আদালতেও ব্যাপক চাপে পড়ল পতঞ্জলি। মাদ্রাজ হাইকোর্টে এ বিষয়ে দায়ের হয়েছিল একটি মামলা। সেই মামলাতেই মানুষের আতঙ্কের সুযোগ নিয়ে করোনা ভাইরাস সারিয়ে দেওয়ার ভুয়ো দাবি করার ভর্ৎসনা করার পাশাপাশি ট্রেডমার্ক আইনে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পতঞ্জলিকে।

 চেন্নাই-বেসড অরুদ্রা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিডেট নামে একটি সংস্থা আদালতে অভিযোগ করেন, 'CORONIL-92 B' নামে তাঁদের একটি অ্যাসিড ইনহিভিটর রয়েছে, যা শিল্প উৎপাদনের নানা কাজে লাগে। সেই নামের অ্যাসিড ইনহিভিটরটির ট্রেডমার্ক তাঁদের নেওয়া রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু ট্রেডমার্ক আইনের তোয়াক্কা না করে ওই নামেই করোনার ওষুধ দাবি করে বাজারে 'করোনিল' নিয়ে আসে পতঞ্জলি। মূলত এই বিষয়েই পতঞ্জলিকে জরিমানা করেন বিচারপতি।

যদিও 'করোনিল' আবিষ্কারের পরপরই তা বাজারেও নিয়ে আসেন রামদেব। দাবি করেন, 'এ এক অভূতপূর্ব আবিষ্কার পতঞ্জলির। সারা পৃথিবী এই আবিষ্কার দেখছে।' অথচ বিতর্ক শুরু হওয়ার পরই জানা যায়, উত্তরাখণ্ড ড্রাগ দফতরের কাছে তাঁরা কেবলমাত্র রোগপ্রতিরোধ ক্ষমতাবৃদ্ধি ও জ্বর-কাশির ওষুধের লাইসেন্স নিয়েছিল। আর সেই লাইসেন্স নিয়েই করোনার ওষুধ আবিষ্কারের দাবি করেন রামদেব। পরে অবশ্য উত্তরাখণ্ড ড্রাগ দফতরের তরফে তাঁদেরকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই পতঞ্জলি কর্তৃপক্ষ জানায়, 'করোনার ওষুধ আবিষ্কারের দাবি করেনি সংস্থা। 

Pages