বিবিপি নিউজ: সুশান্ত সিং রাজপুতের আকষ্মিক মৃত্যুর শোক এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। এর মধ্যে ফের নেমে এলো শোকের ছায়া। ফের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সমীর শর্মা। ঘটনাটি ঘটেছে দু'দিন আগে মলাড় ওয়েস্টে নেহা CHS বিল্ডিংয়ে ।
'ইয়ে রিশতা হ্যায় পেয়ার কে'- খ্যাত এই অভিনেতার দেহ উদ্ধার করা হয় তাঁর বাড়ির রান্নাঘর থেকে। পুলিশ জানিয়েছে, রান্নাঘরের সিলিং থেকেই ঝুলে পড়েছিলেন সমীর। অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানই প্রথম দেখতে পান তাঁর ঝুলন্ত শরীর। তারপরেই সেই ওয়াচম্যান বাড়ির সুপারভাইজ়রকে খবরটি দেন। তিনি পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি। কি কারনে আত্মহত্যা করলেন তার স্পষ্ট না হলেও সমীরের সোশাল মিডিয়া দেখলে বোঝা যাবে যে, তাঁর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছিল। সুশান্তের মৃত্যটাও সমীরের মধ্যে প্রভাব ফেলেছিল। সেকথা তিনি লিখেছিলেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। জনপ্রিয় অভিনেতার আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
