করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা শ্যামল চক্রবর্তী - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা শ্যামল চক্রবর্তী


বিবিপি নিউজ: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রবীণ বাম নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। আজ বৃহস্পতিবার দুপুরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

 গত ১৭ জুলাই প্রবল শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুলাই তাঁর করোনার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে ২৩ জুলাই।  তারপর তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। ২৯ জুলাই তাঁর দ্বীতিয়বার করোনা পরীক্ষা করালে ফের পজ়িটিভ আসে। এরপরে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়। গত দু'দিন ধরে শারীরিক অবস্থা সংকটজনক ছিল। গতকাল রাতে 
 শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনের কার্যকারিতা বাড়িয়ে দেওয়া হয়। এরপরেই আজ সকালের দিয়ে পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হয় তিনি। এরপরে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃত্বরা।

Pages