বিবিপি নিউজ: জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন কাশ্মিরের কুলগামের বিজেপির জেলা সহ-সভাপতি। মৃত ওই বিজেপি নেতার নাম সাজাদ আহমেদ খানদায়। তিনি কুলগাম জেলা BJP-র সহ সভাপতির পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধানও ছিলেন।
আজ বৃহস্পতিবার, সকালে কুলগামের কজ়িগন্দ এলাকায় বাড়ির কিছুটা দূরে তাঁকে গুলি করে জঙ্গিরা। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কুলগামে BJP জেলা সহ সভাপতি খুন হওয়ার ৪৮ ঘণ্টা আগেই ওই এলাকায় অরিফ আহমেদ নামে BJP-র আরও এক পঞ্চায়েত প্রধানকে গুলি করেছিল জঙ্গিরা।
