করোনায় প্রাণ হারালেন বামপন্থী শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায় - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

করোনায় প্রাণ হারালেন বামপন্থী শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়


বিবিপি নিউজ:
মারন ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারালেন বামপন্থী শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আনন্দদেববাবু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন শিক্ষাবিদ। বেশ কিছুদিন আগে করোনা সংক্রমণ ধরা পড়ে তাঁর। এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ। বামপন্থী শিক্ষা আন্দোলনে আনন্দদেববাবুর ভূমিকা অবিস্মরণীয়। বাংলায় শিক্ষার প্রসারে অবিরত তৎপর ছিলেন তিনি। দিন দশেক আগে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  দক্ষিণ কলকাতায় একটি আবাসনে থাকতেন প্রখ্যাত এই সমুদ্রবিজ্ঞানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। 

.

Pages