বিবিপি নিউজ: কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রামন করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আজ বিজেপির নবান্ন চলো অভিযানের মাঝেই বিজেপিকে আক্রামন করলেন। এদিন বিজেপিকে ‘সন্ত্রাসবাদীদের দল’ বলে উল্লেখ করেন তিনি। সঙ্গে বলেন, রাজ্যের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে বিজেপি।
এদিন ফিরহাদ বলেন, ‘বিজেপি তো কোনও রাজনৈতিক দল নয়, বিজেপি সন্ত্রাসবাদীদের দল। আর সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা করতে হয় পুলিশকে তা করতে বলা হয়েছে।’ ফিরহাদের দাবি, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশের হিংসা ছড়ানোর পর এবার পশ্চিমবঙ্গকে অশান্ত করতে এসেছে বিজেপি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের মিছিল থেকে বোমা ছোড়া যায় না। রাজনৈতিক দলের মিছিলে ঝান্ডা থাকবে, স্লোগান থাকবে। রাজনৈতিক দল তাদের কথা মানুষের সামনে তুলে ধরবে। গণতন্ত্রে মানুষ ঠিক করবে। তিনি জানান, যত বাহুবলী এখন সবাই বিজেপিতে যোগদান করেছেন। আর তার পরই বাহুবল প্রদর্শন শুরু করেছে বিজেপি।
