গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বার খবর ঢাকঢোল পিটিয়ে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বার খবর ঢাকঢোল পিটিয়ে


বিবিপি নিউজ:
‘লাভেরিয়া’র মতো সুপারহিট সিনেমার নায়িকা পূজা ব্যানার্জি। বিয়েটা অনেকটা গোপনে। করোনাকালে লকডাউনের মধ্যে সামাজিক বিয়ে না হলেও আইনি বিয়ে করেন পূজা ও কুণাল ভর্মা।  

 শিগগিরই মা হতে চলেছেন এই অভিনেত্রী। পরিবারে নতুন অতিথির আগমণ উপলক্ষে ঢাকঢোল পিটিয়েই অন্তঃসত্ত্বা অবস্থার ফটোশুটের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় জানান দিলেন পূজা।

সম্প্রতি পূজার সাধ ভক্ষণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই ছবিও শেয়ার করেছিলেন তিনি।

 নায়িকা কুণালের সঙ্গে ৯ বছর প্রেম করেছেন।এরপর ২০১৭ সালে আচমকাই বাগদান করেছিলেন। একসময় বহু হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন পূজা। তার অভিনয় ক্যারিয়ারের শুরু হয়েছিল হিন্দি ধারাবাহিকের হাত ধরে। বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করার পর বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। এছাড়া ওয়েব সিরিজেও কাজ করেছেন পূজা।

Pages