অর্ণবের নাটক! খারিজ আদালত - BBP NEWS

Breaking

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

অর্ণবের নাটক! খারিজ আদালত



বিবিপি নিউজ: দু'বছরের আগের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার একটি মামলায় গ্রেফতার হলে অর্ণব গোস্বামী। বুধবার সকালে রিপাবলিক টিভির সম্পাদক কে লোয়ার পারেলে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করে‌ পুলিশ। এরপরেই আজ আদালতে পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছিলেন অর্ণব গোস্বামী। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিল আলিবাগের আদালত। আর তার এই অভিযোগ নাটকীয় বলে মনে করছেন অনেকেই।

 এদিন অর্ণব গোস্বামী দাবি করেন, তাঁকে শারীরিক নিগ্রহ করেছে পুলিশ।  তবে অর্ণবের অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। ২০১৮ সালের মে'তে আত্মহত্যা করেছিলেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক। আলিবাগে কবীর গ্রামের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন অন্বয়ের স্ত্রী অক্ষতা (৪৮)। তারইমধ্যে একটি সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ। তাতে অভিযোগ করা হয়েছিল, অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ এবং নীতেশ সারদার থেকে ৫.৪ কোটি টাকা পেতেন অন্বয়। কিন্তু তা দেওয়া হয়নি। সেজন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পরে অর্ণব, ফিরোজ ও নীতিশের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছিল পুলিশ।তবে গত বছর সেই মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছিল, যে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে জোরালো কোনও প্রমাণ মেলেনি। পরে আলিবাগ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দ্বারস্থ হয়েছিলেন অন্বয়ের মেয়ে আদনিয়া। তারপর চলতি বছরের মে'তে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্বয় ও তাঁর মা'র মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু হবে। সেই মামলার তদন্তের ভিত্তিতে এদিন অর্ণবকে গ্রেফতার করেছে।


Pages