বিবিপি নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন যত কাছে আসছে আর ততই ধাক্কা লাগছে ভারতীয় বাজারে। আজ বুধবার ফের নিন্মমুখী সোনার দাম। এদিন এমসিএক্স সূচকে ১০ গ্রাম ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম ০.৫ শতাংশ কমে ৫১,৩২৮ টাকা হয়েছে। পাশাপাশি রুপোর দরও যেন মুখ থুবড়ে পড়েছে। এদিন এক কেজি রুপোর দাম ১.৫ শতাংশ কমে হয়েছে ৬১,৭৩৩ টাকা। গত সেশনে প্রাথমিকভাবে দাম কমলেও পরে সোনা ও রুপোর দাম বৃদ্ধি পেয়েছিল। প্রায় এক শতাংশ বেড়েছিল দর। গত কয়েকদিনে ভারতীয় বাজারে সোনার সেরকম বড়সড় উত্থান বা পতন হয়নি। তার ফলে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাফেরা করছে দাম। তবে চলতি বছরে সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তার মধ্যে গত অগস্টে সোনার দর রেকর্ড তৈরি করেছিল।
বুধবার, ৪ নভেম্বর, ২০২০
