বিবিপি নিউজ: গোটা বিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৪৮ হাজার।বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির সংখ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪২ হাজার ২৩০ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৮ হাজার ৫৮৬ জন আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৬০ হাজার ৮৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৬০৫ জন। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৩২ হাজার ৫০৫ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৩৫ জন। করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ হাজার ৩২৩ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ১২৮ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৩৩ হাজার ৪৪০ জন। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৮৮৭ জন। সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৮ লাখ ১৮ হাজার ৫৫৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬৩ লাখ ৯১ হাজার ২০৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫০ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন)।
