সংকটে সৌমিত্র, বুধবার শ্বাসনালীতে অস্ত্রোপচার! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

সংকটে সৌমিত্র, বুধবার শ্বাসনালীতে অস্ত্রোপচার!



বিবিপি নিউজ: আগামীকাল বুধবার টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হবে। এখনও তিনি বিপদমুক্ত নন বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। তবে আগের চেয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামন্য উন্নতি হয়েছে। 

হাসপাতালের তরফে মঙ্গলবার রাতের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে আগামিকাল প্রবীণ অভিনেতার ট্রাকিওস্টমি অর্থাৎ শ্বাসনালীতে অস্ত্রোপাচার করা হবে। এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে ফেলেছে বেলেভিউ কর্তৃপক্ষ।  পাশাপাশি কিডনির সমস্যার কারণে একদিন অন্তর অন্তর নিয়মিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস করা হবে বলে জানানো হল হাসপাতালের তরফে। গত ৬ অক্টোবর থেকে মিন্টো পার্ক লাগোয়া এই বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

Pages