বিবিপি নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইটা। ইটার আঘাতে অঙ্গরাজ্যটির উপকূল লণ্ডভণ্ড হয়ে গেছে। ভারী বৃষ্টিপাতের জেরে তলিয়ে গেছে দক্ষিণ-পূর্ব ফ্লোরিডার বেশিরভাগ এলাকা। একটানা বৃষ্টি হচ্ছে অনেক এলাকায়। বিদ্যুৎহীন বহু এলাকা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের সতর্কতায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে মেক্সিকো উপকূলে আঘাত হানতে পারে। রবিবার স্থানীয় সময় মধ্যরাতে ঘণ্টায় ফ্লোরিডায় আঘাত হানে ইটা। এর প্রভাবে আরো কয়েকদিন ভারি বৃষ্টি হতে পারে জ্যামাইকা, বাহামা ও ফ্লোরিডার দক্ষিণ ও পূর্বাঞ্চলে। এর আগে কিউবা, পানামা, হণ্ডুরাস ও গুয়াতেমালায় ধ্বংসযজ্ঞ চালায় ঘূর্ণিঝড়টি।
