বিবিপি নিউজ: কালীপুজোর প্রাক্কালে মাঝেরহাট সেতু চালু হওয়ার কথা থাকলেও তার আর সম্ভব হচ্ছে না। আজ রবিবার পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন কালীপুজোর আগে সেতু চালু হচ্ছে না। এদিন সেতুর কাজ পরিদর্শনের পর একথা জানিয়েছেন তিনি। মাঝেরহাট সেতুর নির্মাণকাজ প্রায় শেষের দিকে। চলছে রঙের প্রলেপ দেওয়ার পর্ব। এরই মধ্যে রবিবার সেতুর কাজের অগ্রগতি দেখতে যান শোভনদেববাবু। সেখানে তিনি বলেন, কাজ প্রায় শেষের মুখে। শেষ পর্বে কিছু টুকটাক কাজ বাকি রয়েছে। তাছাড়া রেলের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে রাজ্য। রেলের ছাড়পত্র মিললেই সেতু চালু করে দেওয়া হবে।
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
