বিবিপি নিউজ: বঙ্গপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কালো মেঘ সরতেই এক ধাক্কায় পারদ নেমেছে বেশ। হুঁ হুঁ নামছে তাপমাত্রা। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে থাকবে শীতের আমেজ। একদিকে ঝকঝকে আকাশ। সোমবার সকালে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে নিম্নমুখি। কলকাতা ও পাশ্ববর্তী জেলায় দ্রুত নামবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ নভেম্বরের পরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও।
