বিবিপি নিউজ: ফের একগুচ্ছ চায়না অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করলেন ভারত সরকার। গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর থেকেই ধাপে ধাপে কয়েকশো চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় সরকার। এবার আজ মঙ্গলবার সেই নিষিদ্ধ তালিকায় যুক্ত হল আলি এক্সপ্রেস, আলিবাবা ওয়ার্কবেঞ্চ-সহ ৪৩ টি চিনা অ্যাপ।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক কার্যকলাপে যুক্ত ছিল সেই অ্যাপগুলি। নিষিদ্ধ অ্যাপের মধ্যে কয়েকটি হল -১) আলিসাপ্লায়ার্স মোবাইল অ্যাপ (AliSuppliers Mobile App)। ২) আলিবাবা ওয়ার্কবেঞ্চ ওয়ার্কবেঞ্চ (Alibaba Workbench) ৩) আলিএক্সপ্রেস (AliExpress)। ৪) আলিপে ক্যাশিয়ার (Alipay Cashier)।
