বিবিপি নিউজ: ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ধস কেরালে। ইতিমধ্যে কেরল সরকার সেনা বাহিনী ও বায়ু সেনার সহায়তা চেয়েছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। এর জেরে কেরলে অন্তত ৬জনের মৃত্যু হয়েছে। ১২জনের কোনও খোঁজ মিলছে না। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য এই সহায়তা চাওয়া হয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই রাজ্যের ৬জেলায় লাল সতর্কতা জারি করেছে। কোট্টায়মে ধসে দুজনের মৃত্যু হয়েছে। আর ইদুক্কিতে গাড়িতে যাওয়ার সময় দুজন ভেসে যায়। পরে তাদের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে বিভিন্ন বাঁধের লকগেট খুলে দেওয়া হচ্ছে। এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এর সঙ্গেই কিছু জায়গায় ঝোড়ো বাতাস বইতে পারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কোট্টায়ামে বড়সর ধস নামে। গোটা পরিস্থিতির উপর সরকার নজর রাখছে। অন্তত ৩ হাজার পরিবারকে অন্যত্র সরানো হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কেরল উপকূলে আরব সাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টি হচ্ছে।
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১