বিবিপি নিউজ: রবিবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আর তিন কেন্দ্রেই বাজিমাত তৃনমূলের। ভবানীপুরে এক কথায় লেটার মার্কস দিয়েছে জনগণ। এর আগে নন্দীগ্রাম আসনে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের জয়ের ফলে তাঁর মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত হয়েছে। ফলে ফের মমতা শপথ নেবেন।
আজ, সোমবার তাঁর শপথগ্রহণ কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা। দিন স্থির করতে আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলতে পারেন মমতা। এ বিষয়ে আলোচনা করতে আজ তাঁর রাজভবনে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে কবে শপথ নেন মমতা, তা জানতে আজ সে দিকে নজর থাকবে।
