কৃষক খুনে ছেলে নিদোর্ষ,দাবি যোগীরাজ্যের কেন্দ্রীয় মন্ত্রীর - BBP NEWS

Breaking

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

কৃষক খুনে ছেলে নিদোর্ষ,দাবি যোগীরাজ্যের কেন্দ্রীয় মন্ত্রীর



বিবিপি নিউজ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় আন্দোলনকারী কৃষকেদের বেশ কয়েক জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র বলেছেন ঘটনার সময় তাঁর ছেলে আশিস মিশ্র উপস্থিতই ছিলেন না। গোটা বিষয়টিকেই ‘ষড়যন্ত্র’ বলেছেন তিনি।রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরের অজয়ের ছেলের গাড়ির ধাক্কায় মোট আট জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কিন্তু ঘটনার সময় তাঁর ছেলে সেখানে ছিলেন না বলে দাবি করেছেন অজয়। তিনি বলেছেন, ‘‘আমার ছেলে ঘটনার সময় সেখানে ছিল না। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা।’’

শুধু তাই নয়, কৃষকদের উপর দিয়ে গাড়ি চালানোর ঘটনা নিয়ে আত্মপক্ষ সমর্থনে যুক্তিও দিয়েছেন অজয়। তিনি জানিয়েছেন, তাঁর গাড়ির চালক যখন বাড়ি যাচ্ছিলেন, তখন গাড়ির কনভয়ে আন্দোলনকারীরা পাথর ছুড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সেই সময়ই দু’জন কৃষক তাঁর গাড়ির নীচে চাপা পড়েন। যদিও সেই সময় মন্ত্রী গাড়িতে উপস্থিত ছিলেন না। ওই বিজেপি নেতা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত আট জনের মধ্যে রয়েছেন তাঁর গাড়ির চালক এবং বিজেপি-র তিন কর্মী। এই চার জনকে পিটিয়ে মারা হয়েছে বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

Pages