কলুটোলার বহুতল আগুন নিয়ন্ত্রণের বাইরে, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন - BBP NEWS

Breaking

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

কলুটোলার বহুতল আগুন নিয়ন্ত্রণের বাইরে, ঘটনাস্থলে দমকলের ২০ ইঞ্জিন

 


বিবিপি নিউজ:  সোমবার কাকভোরে আগুন লেগেছে একটি বহুতলে। বেশ কয়েক ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন।

 চারতলা অবধি পৌঁছেছে আগুন, দাহ্য পদার্থে ভরা কলুটোলার বহুতল। ভোর সাড়ে ৫ টায় আগুন লেগেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। 

একে একে ২০ টি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। কিন্তু আগুনের উৎস খুঁজে পাওয়া যায়নি। দু’দিক থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। হতাহতের কোনও খবর নেই। 

ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। চারতলা অবধি পৌঁছেছে আগুন। অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কারন ঘিঞ্জি এলাকায় অবস্থিত এই বহুতল। পাশের বিল্ডিং-এ আগুন ধরার সম্ভাবনা তৈরি হচ্ছে ক্রমশ। 

ইতিমধ্যেই উল্টোদিকের বাড়ির কাচ ভেঙে পড়তে দেখা গিয়েছে। এ ভাবে আগুন জ্বলরতে থাকলে আশেপাশের বাড়ির আরও ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগুনের উৎসস্থলে জল পৌঁছানোর জন্য মই ব্যবহার করা হচ্ছে।

 প্রথমে একতলা ও দোতলায় আগুন লাগলেও ক্রমশ তিনতলায় ছড়িয়ে পড়ে সেই আগুন। ৪ তলার সামনের অংশেও আগুন ছড়িয়ে পড়েছে। বিপদ বুঝে দরজা খুলে দিলেন ইমাম, মসজিদের ভিতর থেকেই চলছে আগুনকে বাগে আনার লড়াই।

 কুণ্ডলীকৃত কালো ধোঁয়া ততক্ষণে গ্রাস করেছে গোটা এলাকা। জ্বলন্ত ভবনের ওপর থেকে টপ টপ করে নীচে পড়ছে দাহ্য বস্তু। তাতে আরও এক বিপদের আশঙ্কা।

 আর আরও ভয় ধরিয়েছে ওই ভবনের বাসিন্দাদের বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার। আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় ক্রমশ বাড়ছে উদ্বেগ।

Pages