বিবিপি নিউজ: অবশেষে ঘোষণা হল কলকাতা পুরসভার নির্বাচন। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন।বিজ্ঞপ্তিতে বলা হয়ে আগামী ১৯ ডিসেম্বর পুরভোট হবে কলকাতায়। ২২ ডিসেম্বরের মধ্যে হতে পারে গণনা। কারণ, বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ২২ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।তবে কলকাতার পুরভোট ঘোষণা হলেও হাওড়ার ভোটের ঘোষণা এখনও করা হয়নি।
বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই ভোটের মনোনয়ন জমা করতে পারবেন প্রার্থীরা। কলকাতা পুরসভার ভোটে ১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ ডিসেম্বর প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ১৯ তারিখ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। ২২ ডিসেম্বর হবে এই ভোটের গণনা। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় ২৫ নভেম্বর থেকেই শুরু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। ফলপ্রকাশের দিন অর্থাত্ ২২ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে তা।