বিবিপি নিউজ: ত্রিপুরার আদালতে জামিন পাওয়ার পর মুখ খুললেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ।জামিন পাওয়ার খানিক বাদে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। আমাদের লড়াই চলবে। এ ভাবে দমানো যাবে না।’’ ফলে স্পষ্টভাবে রাজনৈতিক সমীকরণ বুঝিয়ে দিলেন দুদে রাজনৈতিক নেত্রী।
সোমবার বিকেল সায়নীকে আগরতলা আদালতে তোলা হয়। আদালতে পুলিশ সায়নীকে দু’দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিল। কিন্তু শুনানির পর বিচারক সেই আর্জি খারিজ করে দেন। জামিনে মুক্তি মেলে তৃনমূল যুব নেত্রীর। তার পরই আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘‘আদালতের প্রতি বিশ্বাস ছিল। এটা সত্যের জয়। যে পথে লড়াই করেছি, সেই পথেই লড়ব। মিথ্যা মামলা করে দমানো যাবে না।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘আমাকে তো শারীরিক ভাবে হেনস্থাও করা হয়েছে। রাতে যে ভাবে আক্রমণ করা হয়েছে, তাতে আমি শঙ্কিত হয়ে পড়ি। তার পর আমাকে অন্য একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।’’ এর পর সায়নীর বক্তব্য, ‘‘দিদি-র সঙ্গে রাতে কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে সাহায্য করেছেন, তা মনে থাকবে।