মদন বনাম তৃনমূল! অভিষেকের হাতে কী কী দায়িত্ব, শোনালেন কামারহাটির বিধায়ক - BBP NEWS

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

মদন বনাম তৃনমূল! অভিষেকের হাতে কী কী দায়িত্ব, শোনালেন কামারহাটির বিধায়ক

 



বিবিপি নিউজ: এসএসকেএমে  রোগী ভর্তি করাতে না পেরে ‘অগ্নিশর্মা’ মদন মিত্রের গলায় শোনা গিয়েছে বাম সরকারের প্রশংসা। শোনা গিয়েছে পিজির ‘বেহাল পরিকাঠামো’র কথাও। আর নিজের দলেরর উপরেও ক্ষুব্ধ কামারহাটির তৃণমূল বিধায়ক।




শনিবার রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস কে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতেও শোনা যায়। ক্ষুব্ধ মদন মিত্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর।  প্রয়োজনে বিধায়ক পদ ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন। তবে রবিবার ১৮০ ডিগ্রি ঘুরে মদনের মুখে শুধুই মমতা-অভিষেকের জয়জয়কার। বারবার বলেছেন, দলের একনিষ্ঠ কর্মী তিনি। তৃণমূল থেকে সরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। এমনকী একটু বেশিই ‘আবেগতাড়িত’ হয়ে এদিন মদনকে বলতে শোনা গিয়েছে, “তৃণমূলের পতাকা বুকে করেই লাশ বেরোবে। আর কোনও দলের না।” এসএসকেএমে যে রোগীকে ভর্তি করানো নিয়ে এতকিছু, তিনি আপাতত মেডিক্যালে চিকিৎসাধীন। রবিবার তাঁকে দেখতে যান মদন মিত্র। এরপরই বিধায়ক তাপস রায়ের বাড়িতেও যান তিনি।

Pages