মঙ্গলে মমতার দুয়ারে কেজরীবাল, বিরোধী জোট গড়তে বিশেষ বৈঠক - BBP NEWS

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

মঙ্গলে মমতার দুয়ারে কেজরীবাল, বিরোধী জোট গড়তে বিশেষ বৈঠক

 


বিবিপি নিউজ: আগামীকাল মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বৈঠক করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল। মঙ্গলবার বেলা তিনটে নাগাদ কলকাতায় তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাত করবেন কেজরীবাল।


গতকাল রবিবার, দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন অরবিন্দ কেজরীবাল। এই বৈঠকের পরই কেজরীবাল জানিয়েছেন, রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের আনা এক সাম্প্রতিক অধ্যাদেশ বিল খারিজ করার লক্ষ্যে তিনি দেশের প্রতিটি রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সভাপতিদের সমর্থন চাইবেন। আর কেজরীবালের এই বিভিন্ন রাজ্য সফরের সূচির প্রথমেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Pages