৩৬.৩৪ জল পান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

৩৬.৩৪ জল পান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

 




বিবিপি নিউজ: দ্রুততম সময়ে জল পান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীর স্কুল শিক্ষার্থী বিনোদ শর্মা। মাত্র ৩৬.৩৪ সেকেন্ডে ২৫০ মিলি বোতলের জল পান করে এই রেকর্ড গড়েছেন তিনি। 


এই ক্যাটাগরিতে আগের রেকর্ড ছিল এক চীনা নাগরিকের। তিনি ৫০.০১ সেকেন্ডে একই পরিমাণ জল খেয়েছিলেন। তার চেয়ে ১৩.৬৭ সেকেন্ড কম সময় নিয়েছেন বিনোদ শর্মা।


জানা যায়, বড় ভাই তন্ময় সুশীলের সহযোগিতায় গত ২৭ মার্চ তার রেকর্ডের সব তথ্য গিনেস কর্তৃপক্ষকে পাঠান বিনোদ। গত বৃহস্পতিবার রাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে পেয়েছেন তিনি। 


বিনোদ শর্মা বাংলাদেশের কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের পল্লী চিকিৎসক পরিমল কান্তি শীলের তৃতীয় সন্তান। তিনি মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 


বিনোদের বাবা জানান, ছেলের এই অর্জনে পরিবার-পরিজন, শিক্ষক ও সহপাঠীরা অত্যন্ত আনন্দিত।  বিনোদ শর্মা জানান, দেশকে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। ভবিষ্যতে এই রেকর্ড ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি। 

Pages